0 টি ভোট
0 বার প্রদর্শিত
পূর্বে "নিউজ" বিভাগে করেছেন (6.9k পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
পূর্বে করেছেন (6.9k পয়েন্ট)

২১ আগস্ট এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা নতুন ফুটবল মৌসুম। ২৪ আগস্ট ফেডারেশন কাপ শুরু এবং ২৮-২৯ আগস্ট বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড। ঠিক এই সময়ে এসে কিনা নাটকীয় মোড় নিল ঘরোয়া ফুটবল।

আজ রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক জরুরি সভায় আগামী লিগে খেলতে নতুন করে তিনটি দলকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলগুলো হলো গত মৌসুমে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের সঙ্গে ঢাকা ওয়ান্ডারার্স।

বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমে কমপক্ষে ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বাফুফের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে বাফুফের ক্লাব লাইসেন্সিংসহ অন্য সব শর্ত পূরণ করতে হবে।’

কাগজে-কলমে বাংলাদেশ লিগে ১০টি দল আছেই। তাহলে নতুন মৌসুমে ১০টি দল নিশ্চিত করার এ কথার পেছনে রহস্যটা কী? এখানেই লুকিয়ে আছে আসল জটিলতা। দেশের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ওপর দলবদলের নিষেধাজ্ঞা আছে ফিফার।

কিংসের বিরুদ্ধে তাদের সাবেক খেলোয়াড়-কোচের ১১টি এবং আবাহনীর বিরুদ্ধে ৩টি অভিযোগ। আগামীকাল অভিযোগ নিষ্পত্তির শেষ দিন। এরই মধ্যে দুটি অভিযোগের নিষ্পত্তি করা আবাহনী দলবদলের নিষেধাজ্ঞামুক্ত হওয়ার আশা করছে।

কিন্তু বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞামুক্ত হওয়া নিয়ে শঙ্কায় পড়েছে বাফুফে। বাফুফের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কিংস ৪ আগস্টের মধ্যে দলবদল নিষেধাজ্ঞামুক্ত হতে পারবে বলে মনে হয় না। কিন্তু লিগে অন্তত ১০টি দল থাকতেই হবে। এ কারণেই আপাতত বিকল্প হিসেবে তিনটি ক্লাবকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রশ্ন উঠছে, এই নতুন তিনটি দলই যদি লাইসেন্সিং শর্ত পূরণ করে খেলে, আবার বসুন্ধরা কিংসও শেষ পর্যন্ত নিষেধাজ্ঞামুক্ত হয়ে মাঠে নামে, তাহলে কি আগামী লিগে ১৩টি দল খেলবে? বাফুফের ওই কর্মকর্তা স্পষ্ট কোনো উত্তর না দিয়ে বলেন, ‘দেখা যাক, কয়টা দল আসে। তবে ১৩টি দল হওয়ার বাস্তব সম্ভাবনা আসলে নেই।’

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
1 দিন পূর্বে "নিউজ" বিভাগে জিজ্ঞাসা করেছেন All Rounder (6.9k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
1 দিন পূর্বে "নিউজ" বিভাগে জিজ্ঞাসা করেছেন All Rounder (6.9k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর
1 দিন পূর্বে "নিউজ" বিভাগে জিজ্ঞাসা করেছেন All Rounder (6.9k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
1 দিন পূর্বে "নিউজ" বিভাগে জিজ্ঞাসা করেছেন All Rounder (6.9k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর
1 দিন পূর্বে "নিউজ" বিভাগে জিজ্ঞাসা করেছেন All Rounder (6.9k পয়েন্ট)

Skill Ups এ স্বাগতম।

এটি একটি বাংলা প্রশ্নোত্তর কমিউনিটি যেখানে আপনি যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন, অন্যদের প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য একটি উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তুলতে অবদান রাখতে পারবেন।

162 টি প্রশ্ন

161 টি উত্তর

0 টি মন্তব্য

2 জন সদস্য

...