মাটির নিচে বীজ পুঁতলে চারা মাধ্যাকর্ষণ বুঝতে পারে বলে জানে কোন দিকে ওঠা যায়। বীজের ভেতরে অক্সিন নামের একটা হরমোন থাকে, যা মাধ্যাকর্ষণের দিকে সাড়া দেয়। মাধ্যাকর্ষণের কারণে অক্সিন নিচের দিকে জমা হয়, আর তখন নিচের অংশটা বাড়তে পারে না, বরং উপরের অংশটা বাড়তে থাকে। এ কারণেই শিকড় যায় নিচে আর কাণ্ড আসে উপরে। আর মাটি ভেদ করে বেরিয়ে এলে তখন আলোর দিক চিনতে পারে এবং সেদিকে বাড়তে থাকে। মহাকাশচারীরা মহাকাশে বীজ রোপণ করে দেখেছেন, সেখানে মাধ্যাকর্ষণ না থাকায় চারা দিশেহারা হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে না কোন দিকে বাড়বে।