সূর্য যদি হঠাৎ নিভে যায়, তাহলে পৃথিবীতে অন্ধকার আসতে সময় লাগবে ৮ মিনিট ২০ সেকেন্ড। কারণ সূর্য থেকে আলো আসতে এই সময় লাগে। কিন্তু ব্যাপারটা শুধু আলোর মধ্যে সীমাবদ্ধ নয়। সূর্যের মাধ্যাকর্ষণজনিত প্রভাবও কিন্তু আলোর গতিতেই ছড়ায়। তাই সূর্য নিভে গেলে পৃথিবী ঠিক ৮ মিনিট ২০ সেকেন্ড পর অন্ধকারে ডুববে, এবং তার আগ পর্যন্ত আমরা জানতেও পারব না যে সূর্য আর নেই। আর মাধ্যাকর্ষণের কারণে পৃথিবী তার কক্ষপথে আরও কিছুক্ষণ ঘুরতে থাকবে—ঠিক যেন খবরটা দেরিতে এলো।